সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার নুহুনবী আবারো ফেনসিডিলসহ গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২২ ইং
দর্শনার নুহুনবী আবারো ফেনসিডিলসহ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ নুহুনবী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার পুলিশ অভিযান পরিচালনা করে ৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। আটক নুহুনবী দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ওসি এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুদ ও এএসআই ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের এ অভিযান পরিচালনা করে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সামসুজ্জোহা জানান, নুহুনবীর বিরুদ্ধে দর্শনা থানায় পূর্বের ৪টি মাদক মামলা রয়েছে। তাকে আবারও মাদকসহ আটক করা হেেছ। এদকে, গতকালই দর্শনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে নুহুনবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী