সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডুগডুগি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে শামীম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২২ ইং
ডুগডুগি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে শামীম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডুগডুগী ইয়াং স্টার ক্লাবের আয়োজনে শামীম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগী ফুটবল মাঠে মেহেরপুরের বন্দর আগমনী স্পোর্টিং ক্লাব ও দামুড়হুদার বনানী স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাট করতে মাঠে নেমে মেহেরপুরের বন্দর আগমনী স্পোর্টিং ক্লাব। ১২ ওভারের খেলায় তারা ৭ ইউকেটে হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। পরে ১২০ রানের টার্গেট নিয়ে দামুড়হুদার বনানী স্পোর্টিং ক্লাব সবকটি উউকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। অর্থাৎ ১৪ রানে বন্দর আগমনী স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলী  ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ৪নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল হান্নান, ৫ নম্বর ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলাম, আ.লীগ নেতা শরিফুল ইসলাম (শরিফ), বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ মিণ্টু, প্রবীণ ব্যক্তি গোলাম রসুল, হিরো, মানিক, বিল্লাল, সবুজ প্রমুখ। ডুগডুগি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন মহিদুল ইসলাম ও হাফিজুর রহমান। থার্ড আম্পায়ার ছিলেন মাহফুজ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের অধিনায়ক রাহুল। খেলার উদ্বোধনকালে মরহুম শামীমের আত্নার মাগফিরাত কামানায় দোয়া ও ১ মিনিট নিরাবতা পালন করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী