চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কহিনুর বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে দামুড়হুদা শহরের গুলশানপাড়ায় অভিযান চালিয়ে তার নিজের মুদি দোকানের ভিতর থেকে তাঁকে আটক করা হয়। আটকৃত নারী মাদক ব্যবসায়ী কহিনুর বেগম দামুড়হুদা গুলশানপাড়ার আনসার আলীর স্ত্রী। দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রহমান, এসআই কামরুল, এসআই আল মোনায়েম মারজান সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ নগদ ১৫ হাজার ৫ শত ৬৫ টাকা উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানার এস আই কামরুল ইসলাম বাদী হয়ে কহিনুর বেগমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ আদালতের মাধ্যমে কহিনুর বেগমকে জেলহাজতে প্রেরণ করা হবে।
সমীকরণ প্রতিবেদন