সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২২ ইং
দামুড়হুদায় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত

দামুড়হুদার ভগিরথপুর চক্রবাক সংঘের আয়োজনে ডিএলএল ফুটবল টুর্নামেণ্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দামুড়হুদার চিৎলা আদিত্ব স্পোটিং ক্লাব বনাম ব্যাতিক্রম শিক্ষা একাডেমি চুয়াডাঙ্গা অংশগ্রহণ করেন। উক্ত খেলায় দামুড়হুদার চিৎলা আদিত্ত স্পোটিং ক্লাব ৩-০ গোলে জয়লাভ করেন। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন শিক্ষক হাফিজুর রহমান, লিটা হোসেন ও রেহান আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন চক্রবাক সংঘের সভাপতি শিক্ষক হারুন অর রশিদ, সেক্রেটারি শিক্ষক তানজুল ইসলাম, যুবলীগ নেতা মহাশিন, হাতেম আলী, ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, আকতার শেখ ইকতার, মরাগাং বিলের সেক্রেটারি সাইফুল ইসলাম নিশান, সাংবাদিক তৌহিদ তুহিন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী