জীবননগরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (চাঁদর) বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার আফজাল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামপুর আফজাল ফাউন্ডেশনের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। আফজাল ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন, কাউন্সিলর জয়নাল আবেদীন, জীবননগর আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন