সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দোগাছী ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২২ ইং
দোগাছী ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের ইন্তেকাল

ঝিনাইদহের হাটগোপালপুর রায়চরণ তারিনীচরন কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও দোগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ডায়াবেটিক ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার ভোরে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মোশাররফ হোসেন ঝিনাইদহ সদর উপজেলার নিজপুটিয়া গ্রামের শামছুদ্দীন মোল্লার ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন। তাঁর পরিবার-পরিজন সবাই আমেরিকায় বসবাস করেন।

মোশাররফ হোসেন আশির দশকে দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। নব্বই দশকে হাটগোপালপুর রায়চরণ তারিনীচরন কলেজ প্রতিষ্ঠা হলে তিনি ওই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। অবসর শেষে পাড়ি জমান আমেরিকায়। সেখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। গ্রামে বসবাসরত স্বজন ও এলাকার টানে আবার ফিরে আসেন গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক রোগে আক্রান্ত ছিলেন। আমেরিকা থেকে স্ত্রী ও সন্তানরা দেশে ফিরলে আজ শনিবার তাঁকে নিজপুটিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী