শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় প্রবীণ ব্যক্তি আকবর আলীর জন্মশতবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ায় প্রবীণ ব্যক্তি আকবর আলীর জন্মশতবার্ষিকী উদ্যাপন

জীবননগর আন্দুলবাড়ীয়ায় পারিবারিক উদ্যোগে প্রবীণ ব্যক্তি আকবর আলী মণ্ডলের জন্মশতবার্ষিকী কেক কেটে উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়া গ্রামের রাজধানী পাড়ায় নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে ৫ পাউন্ডের একটি কেক কেটে জন্মদিন পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আকবর আলীর ছেলে আলতাফ হোসেন, গুলতাফ হোসেন, সুলতান আহাম্মদ, মুনতাজ আলী, ইনতাজ আলী (কালু), একমাত্র কন্যা লতিফা খাতুন ওরফে বুড়ি, নাতি ফারুক, জুয়েল, আজিম, জুব্বার, বিপুল, ইস্রাফিল, বিপ্লব, পলাশ, আওয়াল, নাহিদ, নাসিম, তুষার, নাতকুঁড়ি খুশি, চামেলী, শিলা, বৃষ্টি, উর্মী প্রমুখ।

উল্লেখ্য, তিনি আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুনের জামাই ও আন্দুলবাড়ীয়া বাজার কমিটির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মুনতাজ আলীর পিতা এবং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাসিমের দাদা।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত