সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সদরের গহরপুরে আ.লীগের ওয়ার্ড কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২১ ইং
মেহেরপুর সদরের গহরপুরে আ.লীগের ওয়ার্ড কমিটি গঠন

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বিকেলে গহরপুর গ্রামে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় কমিটির অনুমোদন দেয়া হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ৫ নম্বর ওয়ার্ডে ইকবাল এনামুল কবিরকে (ইসরাফিল) সভাপতি ও শাহীন মন্ডলকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। সভায় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দীন মন্ডল, ইউপি সদস্য ওহিদুর রহমান ডাবলু, আওয়ামী লীগ নেতা রমনা, আব্বাস, মামলত মেম্বারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী