সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জুড়ানপুর ইউনিয়নে জাতীয় পার্টির কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২১ ইং
জুড়ানপুর ইউনিয়নে জাতীয় পার্টির কমিটি গঠন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে জাতীয় পার্টির ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে হাফিজুর রহমান হাবুকে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জুড়ানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম ও সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ মল্লিক, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক শহীদ আযম সদু প্রমুখ। সভায় সবার সর্বসম্মতিক্রমে ওহিদুল ইসলামকে সহসভাপতি ও মিলন মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী