সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পিঠা উৎসবে মেতে উঠলো সুবিধাবঞ্চিত শিশুরা

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২১ ইং
পিঠা উৎসবে মেতে উঠলো সুবিধাবঞ্চিত শিশুরা

চুয়াডাঙ্গায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) শীতকালীন পিঠা উৎসব করেছে। গতকাল বৃহস্পতিবার পুরাতন স্টেডিয়ামে এ আয়োজন করে শিশু সংগঠনটি। পিঠা উৎসব ছাড়াও শিশুদের নিয়ে দৌড় ও বালিশ খেলার আয়োজন করে এনসিটিএফ। পিঠা ও চকলেট হাতে পেয়ে প্রত্যেক শিশুর মাঝেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানের সমাপনীতে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেভ দ্য চিলড্রেনের চুয়াডাঙ্গা জেলা ভলেন্টিয়ার সাফফাতুল ইসলাম, এনসিটিএফ চুয়াডাঙ্গার সভাপতি আরিকা আহামেদ, জেলা কমিটির সহ-সভাপতি জায়িফ হাসান, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সাদিক, শিশু সংসদ সদস্য নাঈম বীন হাসান, শিশু সংসদ সদস্য রওনাক সামিয়া, শিশু সাংবাদিক জারিন তাসলিম, শিশু সাংবাদিক কামরুল ইসলাম অপু, শিশু গবেষক মুশফিকুর রহমান, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাইমুর রহমান, আসিফ বিশ্বাস, উম্মে সোমাইয়া রোজামিন, তাসরিফা রহমান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী