শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক বিপুল আশরাফের পিতা ইয়াদুল হকের মৃত্যুবার্ষিকী আজ

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২১ ইং
সাংবাদিক বিপুল আশরাফের পিতা ইয়াদুল হকের মৃত্যুবার্ষিকী আজ


বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও এসএ টেলিভিশন এবং নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি বিপুল আশরাফ ও এনটিভির বিশেষ প্রতিবেদক আহমেদ পিপুলের পিতা ইয়াদুল হকের ৩০ তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। বিশিষ্ট সমাজসেবক ইয়াদুল হক মাত্র ৪৫ বছর বয়সে ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর ঢাকার পিজি হাসপাতালে সি ব্লকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে তিনি ১৭ ডিসেম্বর সকালে অসুস্থ হয়ে পড়েন। ইয়াদুল হক ছাত্রজীবন শেষে স্বাধীনতার পূর্বেই মোবারকগঞ্জ সুগার মিলে সেন্টার ইনচার্জ (সিআই) হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে ১৯৭৫ সালে তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে ব্যবসাসহ সামাজিক কর্মকার্ন্ডে জড়িয়ে পড়েন। অল্প সময়ের মধ্যে তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জুম্মা চুয়াডাঙ্গা শহরের রেলবাজার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদ, সাতগাড়ী নবগঙ্গা খাল সংলগ্ন জামে মসজিদ ও মরহুমার নিজ গ্রাম জীবননগরের খয়েরহুদা পূর্বপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মরহুমার কনিষ্ঠপুত্র এনটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ পিপুল ও কনিষ্ঠ কন্যা দামুড়হুদা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার ইপসি।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত