চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সিরাজনগরের কবি অসুস্থ সিরাজ সামজীর শয্যাপাশে আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও শিক্ষক এম. জামিরুল ইসলাম খান জামিল এবং সেক্রেটারি ও কবি হাবিবুর রহমান মজুমদার। গতকাল বুধবার দুপুরে কবির অসুস্থতার খবর পেয়ে তার হৃদয় নিকেতন বাসভবনে দেখা করতে যান তাঁরা। এসময় কবির সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন। গত ২৬ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে তার ডান চোঁখ অপারেশন শেষে লেন্স লাগানো হয়েছে। তাঁর বাম চোখ ও রেটিনা ক্ষত হওয়ায় আগামী ১ সপ্তাহ পর তাঁর বাম চোঁখও অপারেশনের পরামর্শ দিয়েছেন ডাক্তার। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। কবি সিরাজ সামজী আলমডাঙ্গার সিরাজনগরের মরহুম ডা. শামসুদ্দিনের ছেলে ও আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিশ্বজিৎ বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দ্রষ্টা। তিনি সাহিত্য সাধনায় বেশকিছু বই প্রকাশ করেছেন। এ পড়ন্ত বিকেলে অসুস্থতায় তিনি ও তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন।
সমীকরণ প্রতিবেদন