দামুড়হুদা উপজেলা প্রশাসন কর্তৃক দুই দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২১ এর আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার প্রদর্শন অংশগ্রহণে ছিলো ১২টি স্টল। মেলায় দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের আবিস্কৃত বা উদ্ভাবনী প্রযুক্তির বিভিন্ন স্টল সকলকেই আকর্ষিত করে। এসময় সকল স্টল পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মশিউর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সুধী মহলের বিশেষ ব্যক্তিবর্গ।
সমীকরণ প্রতিবেদন