সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেলা ছাত্রলীগের আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত নিতে কেন্দ্রীয় তিন নেতা চুয়াডাঙ্গায়

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২১ ইং
জেলা ছাত্রলীগের আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত নিতে কেন্দ্রীয় তিন নেতা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত গ্রহন করতে কেন্দ্রীয় কমিটির তিন নেতা চুয়াডাঙ্গায় পৌঁছেছেন। গতকাল সোমবার তারা জেলায় এসে পৌঁছান। চুয়াডাঙ্গা পৌছে জেলা আওয়ামীলীগের সভাপতি ও চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সাথে সাক্ষাৎ করেন তাঁরা। এ সময় তাঁরা সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে চুয়াডাঙ্গা সরকারী কলেজে জলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের সিভি গ্রহন করবেন তারা। এরপর ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন। তিন জনের এ টিমে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি কামাল খান, উপ-সমাজসেবা সম্পাদক হাসানুর রহমান হাসু ও উপ মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আরিফ হোসেন।


বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল খান বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মতে জেলা কমিটিতে আগ্রহী সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থীর জীবনবৃত্তান্ত গ্রহন করতেই স্ব-শরীরে উপস্থিত হয়েছি। আজ দিনভর সিভি গ্রহন করা হবে। আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর সেসব কাগজপত্রাদি যাচাই বাছাই করা হবে। এরপর তা কেন্দ্রীয় কমিটির কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী প্রক্রিয়া শেষে নতুন কমিটির ঘোষনা দেয়া হবে।


উল্লেখ্য,মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১৯ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। সে কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহ-সভাপতি সাহাবুল হোসেন, সাধারন সম্পাদক মো. জানিফ ও যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসাইন জ্যাকি।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী