রবিবার, ১৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২১ ইং
মেহেরপুরে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর আজ সেই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন ১৯৭১ সালে যারা আমাদের স্বাধীনতাকে অস্বীকার করেছে, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছ। তারাই আবার দেশকে যে কোন মুহূর্তে অস্থিতিশীল করে তুলতে পারে। তাদের থেকে সাবধানে থাকতে হবে।’ গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশাল বিজয় র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে সমাপনী বক্তব্যে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। `` সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। এর পূর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।


কমেন্ট বক্স
notebook

৮ মাসের সংসার শেষে লাশ হয়ে ফিরলো রুমি