বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর আলোচিত জোড়া খুন মামলায় জেলহাজ আলী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০২১ ইং
গাংনীর আলোচিত জোড়া খুন মামলায় জেলহাজ আলী গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের জোড়া খুনের মামলার পলাতক আসামি জেলহাজ আলীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটক জেলহাজ (৫৫) লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের মৃত নজীমুদ্দীনের ছেলে। গতকাল বুধবার সকালের দিকে র‌্যাব-৬ (গাংনী) ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র‌্যাব সূত্র জানায়, ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের আজমাইন হােসেন টুটুল তার কর্মীদের নিয়ে একটি মহল্লায় গত ৯ নভেম্বর সকালে ভোট চাইতে যান। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিয়ার রহমানের কর্মীদের সাথে প্রথম দিকে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। এসময় আতিয়ারের পক্ষের লোকজন টুটুলের পক্ষের ২ সহোদরকে কুপিয়ে হত্যা করে। এছাড়াও দু’পক্ষের অর্ধশত কর্মী-সমর্থক আহত হয়। এ ঘটনায় নিহতদের বড় ভাই বাদী হয়ে একাধিকজনের নামে গাংনী থানার হত্যা মামলা করেন। জেলহাজ ওই মামলার এজাহারভুক্ত আসামি। আটকের পর জেলহাজকে গাংনী থানার হস্তান্তর করা হয়।


কমেন্ট বক্স