বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের বাজিতপুর সীমান্তে মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২১ ইং
মেহেরপুরের বাজিতপুর সীমান্তে মরদেহ উদ্ধার
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত এলাকায় এক মানসিক প্রতিবন্ধীর মৃতদেহ পাওয়া গেছে। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। গতকাল সোমবার সকালে ১১৯ নম্বর মেইন পিলারের আনুমানিক ৫০ গজ এবং ভারতের নদিয়া জেলা তেহট্ট থানার ৮২ বিএসএফের বেস্ট গঞ্জ কোম্পানির সদর থেকে ১০ গজ দূরে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। বাজিতপুর গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছেন, গত ২-৩ দিন যাবত ওই মানসিক প্রতিবন্ধী ওই নারীকে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। গতকাল তার মৃত্যু হলে বিএসএফ সদস্যরা তড়িঘড়ি করে বাংলাদেশ সীমানায় ফেলে রেখে যায়। বিষয়টি বিজিবি সদস্যরা বিএসএফকে অবহিত করেছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় দেশের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল।


কমেন্ট বক্স