শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আ.লীগের প্রবীণ নেতা গোলাম সরোয়ারের দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২১ ইং
মেহেরপুরে আ.লীগের প্রবীণ নেতা গোলাম সরোয়ারের দাফন সম্পন্ন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক ইউপি চেয়ারম্যান ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা গোলাম সরোয়ারের জানাজা ও দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় তাঁর নিজ গ্রাম চিৎলা ঈদগাহ ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। গোলাম ছারোয়ার মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চিৎলা গ্রামের মৃত সামসুল হকের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। সংসার জীবনে তিন ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন গোলাম ছারোয়ার। রাজনৈতিক জীবনে ১৯৬২ সালে মেহেরপুর কলেজে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠন করে কুষ্টিয়া জেলার নের্তৃবৃন্দ। ওই সময় সাহাবাজ উদ্দিন নিজ্জুকে সভাপতি ও গোলাম ছারোয়ারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। সেই থেকেই তিনি জেলার একজন আওয়ামী লীগ সংগঠক হিসেবে কাজ করেন। স্বাধীনতা পরবর্তীতে তিনি ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। তাঁর জনপ্রিয়তায় তিনবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবা করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মেহেরপুর জেলা শাখার উপদেষ্টার দায়িত্বে ছিলেন। গোলাম সরোয়ারের মৃত্যুতে মেহেরপুরের রাজনীতিতে অপূরণীয় শূন্যতা অনুভব করছে। অনুষ্ঠিত জানাজায় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেকসহ সকল শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ