শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের মোমিনপুরে দুই নারীকে পিটিয়ে জখমের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২১ ইং
মেহেরপুরের মোমিনপুরে দুই নারীকে পিটিয়ে জখমের অভিযোগ
মেহেরপুর সদর উপজেলার মোমিনপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশী রবজেল ও ছবের আলীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোমিনপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। বাদীপক্ষের অভিযোগ সূত্রে জানা যায়, মোমিনপুর গ্রামের মৃত আব্দুল মালেকের মেয়ে তামাশা খাতুনের সাথে পার্শ্ববর্তী মৃত ফজের আলীর ছেলে রবজেল ও ছবের আলীর সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রবজেল হোসেন ও ছবের আলী বাঁশের লাঠি ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে তমেশা খাতুনকে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে আলেকের স্ত্রী শাবানা খাতুন ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরবর্তীতে আত্মীয়-স্বজনরা এসে তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তামেশা খাতুন বর্তমানে চিকিৎসাধীন। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ