রবিবার, ১৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পুলিশের দুজনকে বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২১ ইং
মেহেরপুর পুলিশের দুজনকে বিদায় সংবর্ধনা
পুলিশে দীর্ঘ প্রায় ৪০ বছর চাকুরী জীবন শেষ করে পিআরএল এ যাওয়ায় পুলিশের দুই সদস্যকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে চাকরি থেকে অবসর গ্রহণ করা এএসআই মো. ইউনুস আলী এবং মীর আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা, ডিবির ওসি জুলফিকার আলী, বিদায়ী এএসআই মো. ইউনুস আলী এবং মীর আসাদুজ্জামান, প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুল এবং ক্রেস্ট প্রদান করা হয়। পরে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে তাদের নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

৮ মাসের সংসার শেষে লাশ হয়ে ফিরলো রুমি