বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২১ ইং
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাংনী পৌর শহরের দুই ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মৌসুমী খানম এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক সার ও কীটনাশক ব্যবসায়ী জামাল ট্রেডার্সকে মেয়াদোউত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে ৫ হাজার টাকা ও হুদা মেডিকেলেও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দুটি প্রতিষ্ঠানে একই আইনে জরিমানা করা হয়।


কমেন্ট বক্স