শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পারিবারিক ঝামেলা মেটাতে গিয়ে:প্রতিপক্ষের হামলায় দুই ভাই জখম

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় পারিবারিক ঝামেলা মেটাতে গিয়ে:প্রতিপক্ষের হামলায় দুই ভাই জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা সুবদিয়ায় পারিবারিক দন্ড মেটাতে গিয়ে নগ্ন হামলার শিকার হয়ে দু’ভাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সুবদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলের চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বেগনগর গ্রামের মাঝের পাড়ার মৃত আকবর আলীর দুই ছেলে ওহিদ (৪৬) ও শহিদ (৪০) পারিবারিক সুত্রে জানা গেছে ওহিদ ও শহিদ দুই ভাই নিজের বোন-বোনায়ের দীর্ঘদিনের পারিবারিক দন্ড মেটাতে সুবদিয়া গ্রামে যায়। পরে হঠাৎ পাশের প্রতিবেশী প্রতিপক্ষ মোবারকের স্ত্রী সায়রা খাতুন (৪৫), মৃত আফসার খার ছেলে আলফা (৪০), মৃত ঠাকুরের ছেলে কালু (৪০) তাদের উপর ইটপাটকেল ছোড়ে এবং বাশ দিয়ে মেরে জখম করে। এতে শহীদ এবং ওহিদ গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত ঘটনার সত্যতা পাওয়া যায়নি।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত