শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাপাড়ায় : মাতালের কান্ড : সাবেক কমিশনার জখম

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০১৭ ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাপাড়ায় : মাতালের কান্ড : সাবেক কমিশনার জখম
নিজস্ব প্রতিবেদক:  চুয়াডাঙ্গা বেলগাছি ঈদগা পাড়ায় নেশাগ্রস্ত অবস্থায় সাবেক কমিশনার প্রবীণ ব্যক্তিত্ব ইদ্রিস আলী’র মাথায় বাটাম দিয়ে আঘাত করে জখম করেছে এক মাতাল। জানা যায়, গতরাত ১০টার দিকে ঈদগা পাড়ার নিজ বাড়িতে অবস্থান করছিলেন ইদ্রিস আলী। এ সময় বাড়ির সামনে নূরনগর কলোণীপাড়ার খাজের আলীর ছেলে শাহাবুদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় অকথ্য ভাষায় গালি গালাজ করছিল। ঘর থেকে বেরিয়ে গালি গালাজের কারণ জানতে চাওয়া মাত্রই বাটাম দিয়ে ইদ্রিস আলীর মাথায় আঘাত করে তাঁর ঘরের আসবাব পত্র ভাঙচুর করে পালিয়ে যায় ওই মাতাল। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত নেশাগ্রস্ত মাতাল শাহাবুদ্দিনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ইদ্রিস আলী।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত