শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অভিযুক্ত কৃষি কর্মকর্তা জাকারিয়া পিণ্টু আটক

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২১ ইং
অভিযুক্ত কৃষি কর্মকর্তা জাকারিয়া পিণ্টু আটক
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুই নার্সকে লাঞ্ছিতের ঘটনায় মামলা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডিউটিরত দুই নার্সকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া পিণ্টুকে (৩৩) আটক করেছে সদর থানার পুলিশ। গত বুধবার রাতে নিজ বাড়ি বোয়ালমারি থেকে তাঁকে আটক করা হলেও গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে আটক দেখায় পুলিশ। গতকালই অভিযুক্ত জাকারিয়া পিণ্টুকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক জাকারিয়া পিণ্টু সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ও আলমডাঙ্গা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা। জানা যায়, বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিফতাহুল হাসান ফোর্স নিয়ে সদর উপজেলার বোয়ালমারি গ্রামে অভিযান চালান। এসময় নিজ বাড়ি থেকে জাকারিয়া পিণ্টুকে আটক করা হয়। পরদিন সকালে তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, গতকাল সকালে জাকারিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। এঘটনায় একটি মামলা হয়েছে। গতকাল সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ জানুয়ারি) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডিউটিরত অবস্থায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া পিণ্টু কর্তৃক সিনিয়র স্টাফ নার্স ও প্রশিক্ষনার্থী সেবিকাকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন জাকারিয়া পিণ্টু।


কমেন্ট বক্স
notebook

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়