শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ভালাইপুরে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান : ৪০ পুরিয়া গাঁজাসহ মনিরুজ্জামান আটক

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৭ ইং
চুয়াডাঙ্গার ভালাইপুরে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান : ৪০ পুরিয়া গাঁজাসহ মনিরুজ্জামান আটক

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভালাইপুর হুচুকপাড়ার গাঁজাব্যবসায়ী মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালাইপুর মোড়ের অদূরে একটি ইটভাটার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। গতকালই মনিরকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার ভালাইপুরে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসআই জগদীশ চন্দ্র বসু ও এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পার্শ্ববর্তি ইটভাটার সামনে অভিযান চালায়। এসময় চুয়াডাঙ্গার ভালাইপুর হুচুকপাড়ার নুর ইসলামের ছেলে মনিরুজ্জামান মনিরকে (৪৫) আটক করে পুলিশ। পরে তার কাছ ৪০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাতেই গ্রেফতারকৃত মনিরুজ্জামান মনিরকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই জগদীশ চন্দ্র বসু জানান, গ্রেফতারকৃত মনিরুজ্জামান মনির চিহ্নিত গাঁজাব্যবসায়ী। তার বিরুদ্ধে এ বিষয়ে আগের ৬টি মামলাসহ আজ  (গতকাল) এই মামলা দিয়ে মোট ৭টি মামলা হলো।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত