সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডা. রুমির করোনায় মৃত্যু, স্বাস্থ্যবিধি মেনে দাফন

  • আপলোড তারিখঃ ১৮-০৭-২০২০ ইং
ডা. রুমির করোনায় মৃত্যু, স্বাস্থ্যবিধি মেনে দাফন
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার সুপরিচিতি চিকিৎসক সহকারী অধ্যাপক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাক্তন সার্জারি কনসালটেন্ট ও বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. এস এম নুরুদ্দিন রুমি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার ভোরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে (পিজি) মৃত্যুবরণ করেন তিনি। জানা গেছে, কয়েকদিন যাবত জ্বর ও কাঁশি নিয়ে অসুস্থ থাকার পর করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে গত ৪ জুলাই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তের পরদিন ডা. রুমিকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি ঘটলে ৮ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোরের দিকে তিনি মৃত্যুবরণ করেন। ডাক্তার এস এম নুর উদ্দিন আবু আল বাকি রুমি মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারিয়াপুর গ্রামের বাসিন্দা মৃত আবু ইলিয়াসের ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ সন্তান। এদিকে ডাক্তার রুমির অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। এদিক গতকাল শুক্রবার বিকেলে নিজ গ্রাম মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের সদস্যরা তাঁর দাফনকার্য সম্পন্ন করেন। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড