রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গুরুতর আহত আলেকের মৃত্যু, আটক ১

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০১৯ ইং
গুরুতর আহত আলেকের মৃত্যু, আটক ১
মেহেরপুর গাংনীতে ঈদের জামাতে দুই গ্রুপের সংঘর্ষ গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ঈদের জামাতের টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আলেক জোয়ার্দ্দার (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় গত মঙ্গলাবার ভোরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে সাভার এলাকায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ কামরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে। নিহত আলেক জোয়ার্দ্দার গাংনী উপজেলার সাহারবাটি বাঙ্গাল পাড়ার দবির জোয়ার্দ্দারের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, সাহারবাটি গ্রামে ঈদের জামাতে টাকা আদায় নিয়ে স্থানীয় রুহুল গ্রুপের লোকজনের সঙ্গে আলেকের বাগবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে এটি সংঘর্ঘের রূপ নেই। এ সংঘর্ষে আলেকসহ অন্তত আটজন আহত হন। মুমূর্ষু অবস্থায় আলেককে প্রথমে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে গাংনী হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর তাঁর অবস্থার আরও অবনতি হলে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকেরা। আলেককে ঢাকায় নেওয়ার পথে সাভার এলাকায় তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে গাংনী থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। পুলিশ কামরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক