সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০১৯ ইং
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ বিশেষ প্রতিবেদক: জাকজমকপূর্ণ আয়োজনে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা মানুষকে সুন্দর জীবনযাপনের পথ দেখায়। সাহিত্য চর্চা মানুষকে জীবন ঘনিষ্ঠ করে গড়ে তোলে। খেলাধুলা ঘরে নয়, মাঠে হয় আর শুদ্ধ সাংস্কৃতিক চর্চা হয় বিদ্যালয়ে।’ তিনি শিক্ষার্থীদের মাদকাসক্তি, বাল্যবিবাহ, ফেইসবুক, মোবাইল ও কার্টুনে আসক্তি নিরসনে শিক্ষক এবং অভিভাবকদের সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’ বিদ্যালয়ের অধ্যক্ষ মাসুদউজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন দাস, পাপিয়া আক্তার, খায়রুল ইসলাম, শিবানী সরকার। এরআগে গত ৩০ জানুয়ারি চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (চাঁদমারী মাঠ) প্রাঙ্গনে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ৩৪টি ইভেন্টে খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরদিন বিদ্যালয় হলরুমে ২০টি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমগ্র প্রতিযোগিতায় বিজয়ী দেড় শতাধিক শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। পরে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে