শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোমিনপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০১৮ ইং
মোমিনপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার
উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকায় ভোট দিন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল সোমবার সকালে তিনি ইউনিয়নের পৃথক চারটি স্থানে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেন।
এসময় তিনি বলেন, খালেদা জিয়া এতিমের টাকা মেরে জেলে আছে, আর তার ছেলে তারেক জিয়া লন্ডনে বসে পাকিস্তানী গোয়েন্দাদের সাথে  ষড়যন্ত্র করছে। এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, কোন ষড়যন্ত্র সফল করতে দেয়া হবে না। মহান মুক্তিযদ্ধে ওই পাকিস্থানী হানাদার বাহিনীর হাতে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল। পাকিস্তানী হানাদার সৈন্যরা আমাদের মা বোনদের উপর অত্যাচার করেছিল। আমরা যুদ্ধ করেছিলাম। দেশ স্বাধীন হয়েছিলো। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত দেশে হবে। কিন্তু পাকিস্থানী পেতাত্বারা তার স্বপ্ন পূরণ করতে দেয়নি। বঙ্গবন্ধুসহ তার স্বপরিবারের সদস্যদেরকে হত্যা করেছিলো। ছেলুন জোয়ার্দ্দার বলেন, আজ বঙ্গবন্ধু নেই। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন পূরণ করে চলেছেন। আ.লীগ সরকার উন্নয়নের সরকার। এ জন্য আগামী নির্বাচনে শেখ হাসিনার মার্কা নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি যাতে করে উন্নয়নের ধারা অব্যাহত থাকে।
বোয়ালমারী গ্রামের পথসভা অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলনু। বিশেষ অতিথি ছিলেল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান বিশ্বাস লিটু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তালিম হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান নান্নু, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার ও সদর থানা মহিলা লীগের সভানেত্রী শেফালী খাতুন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাকার উদ্দিন, সাধারণ সম্পাদক খালিদ হাসান মিলন, আজিবার আলী, বাবলু মেম্বার, সিরাজ ফকির, আনিছুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা রতন, ছাত্র নেতা যুবায়ের আহামেদ সাব্বির, জাসদ, হিটু, লিপু, সোহেল, মিকাইল প্রমূখ। সরিষাডাঙ্গা গ্রামের পথসভায় রবজেল আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সিরাজুল হক, ফড়িং মেম্বার, নবিছদ্দিন, বাবলু হোসেন, মুছাব আলী স্থানীয় আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত