শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাজা স্থগিত হওয়ায় নড়েচড়ে বসেছে সরকার

  • আপলোড তারিখঃ ০১-১২-২০১৮ ইং
সাজা স্থগিত হওয়ায় নড়েচড়ে বসেছে সরকার
সমীকরণ ডেস্ক: আদালতের রায়ের কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারবিরোধী রাজনৈতিক জোট থেকে অনেক মনোনয়নপ্রত্যাশী নির্বাচন করতে পারছেন না। প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রয়েছেন তার মধ্যে। আদালতে শাস্তি হওয়ার কারণে নির্বাচনে অংশ নিতে না পারা নিয়ে যখন ব্যাপক আলোচনা হচ্ছে এমন সময়ে হাইকোর্টের একটি রায় ঘিরে নড়েচড়ে বসেছে সরকার। বৃহস্পতিবার বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার সাজা স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এরপর আগামীকালই ওই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকারপক্ষ। এ বিষয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আদালত বন্ধ থাকার পরেও শনিবার চেম্বার জজ আদালতে এই আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্যে দিন নির্ধারিত থাকার কারণে তারা আর দেরি করতে চান না। মাহবুবে আলম বলেন, যদি এই আদেশের সুযোগ নিয়ে তিনি নির্বাচন করেন তাহলে সেটা সংবিধানের পরিপন্থী হবে। অন্যদিকে খালেদা জিয়া বর্তমানে সাজাপ্রাপ্ত হলেও দলটির নেতাকর্মীরা আশা করছেন তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। সেই প্রত্যাশা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তাকে ৫টি আসন থেকে মনোনয়ন দেয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত