শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মৌলিক সাক্ষরতা প্রশিক্ষনের উদ্বোধনকালে ডিসি গোপাল চন্দ্র দাস

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০১৮ ইং
দামুড়হুদায় মৌলিক সাক্ষরতা প্রশিক্ষনের উদ্বোধনকালে ডিসি গোপাল চন্দ্র দাস
বিশ্বের সাথে তাল মেলাতে শিক্ষা নিশ্চিত করতে হবে দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় শিক্ষক/শিক্ষিকা ও সুপার ভাইজারদের ৫ দিনব্যাপি বুনিয়াদী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে হাউলী ইউপি হলরুমে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চুয়াডাঙ্গার সহকারী পরিচালক শেখ মোহাম্মদ সুরুজ্জামান, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুস শুকুর, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইদ ইকবাল, প্রকল্প সমন্বয়কারী আনিছুর রহমান প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকারের এসডিজি বাস্তবায়ন করতে শিক্ষার বিকল্প নেই। দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের সাথে তাল মেলাতে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা প্রকল্প সমন্বয়কারী আজাদুল ইসলাম টোটন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত