শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পূজাম-পগুলোতে চলছে দূর্গাপূজার প্রস্তুতি

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০১৮ ইং
জীবননগরে পূজাম-পগুলোতে চলছে দূর্গাপূজার প্রস্তুতি
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: জীবননগর উপজেলার পূজাম-পগুলোতে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। দূর্গাপূজা বা দুর্গাৎসব হল হিন্দু দেবী দূর্গা পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দূর্গাপূজা সমস্ত হিন্দু সমাজেই প্রচলিত তবে বাঙ্গালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষ দূর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দূর্গাপূজা শারদীয় দূর্গাপূজা এবং চৈত্র মাসের দূর্গাপূজা বাসন্তী দূর্গাপূজা নামে পরিচিত। তবে শারদীয় দূর্গাপূজার জনপ্রিয়তা বেশি আর বাসন্তী দূর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ। সাধারণত আশ্ব্নি মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশমী দিন পর্যন্ত শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে দূর্গাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্ঠমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। তথ্যনুসন্ধানে জানা গেছে, জীবননগর পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২৬টি পূজাম-পে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই মৃৎ শিল্পীরা তাদের নিদারুন কারুকার্য দিয়ে মাটি আর খড় দিয়ে দেবীর মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। সরেজমিনে দেখা গেছে, জীবননগর পৌর শহরের শ্রী শ্রী সার্বজনীন মন্দির, কালী মন্দিরসহ বেশ কয়েকটি পূজাম-পে কাজ করছেন মৃৎ শিল্পীরা। মৃৎ শিল্পী সুজিত পালের সাথে কথা বললে তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর তারা অনেক কাজ পেয়েছে। যার ফলে খুব দ্রুত তারা কাজ শেষ করার জন্য চেষ্টা করছে। তাছাড়া তারা এ বছর জিনিসপত্রের দামনুসারে পারিশ্রমিকটাও ভালো পাচ্ছে। জীবননগর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর কুমার জানান, এ বছর জীবননগর উপজেলায় ২৬টি পূজাম-পে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিবছরের ন্যায় এ বছর যাতে পূজা সুন্দরভাবে হয় তার জন্য তারা পূজা ম-পগুলোতে ইত্যেমধ্যেই রংচং শুরু করেছে। তাছাড়া দেবী দূর্গাকে সাজাতে তারা গহনাসহ সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ