শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় নজরুল মল্লিকের পক্ষে পথসভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০১৮ ইং
কার্পাসডাঙ্গায় নজরুল মল্লিকের পক্ষে পথসভা অনুষ্ঠিত
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিকের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দীন, দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আফজালুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড. আবু তালেব, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগ নেতা বদরজ্জামান বদর, সাবেক মেম্বর রমজান, মজনু, কার্পাসডাঙ্গা ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আনা বদ্দি, যুবলীগ নেতা সাখাওয়াৎ, আ.কাদের, জসিম, আতিয়ার, মতিয়ার, সাইফুল আজম হারুন, ওয়াজ, হযরত, জামাত আলী, করুনী, বাবলু, খোকন, সুরত, কাওছার, আমজাদ, বিষ্ণ কবিরাজ, শ্রমিক সংঘের সভাপতি মমিন প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ