শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৮

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৮
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরসহ বিভিন্নস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৮ জন গুরুত্বর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আহতরা হলো- দামুড়হুদা হাতিভাঙ্গা মুক্তারপুর বসতিপাড়ার মজিদের ছেলে আলহাজ্ব (১৫) ও একই এলাকার কুদ্দুসের ছেলে তামিম, আলমডাঙ্গা চিৎলা ইউনিয়নের মাঝেরপাড়ার আজিমদ্দি মুল্লার ছেলে আব্দুল্লাহ (৫০), চুয়াডাঙ্গা সদর ইপজেলার ফার্মপাড়ার আব্দুল জলিলের ছেলে তারিখ (৩৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়া কলোনিপাড়ার মৃত মখছেদ শেখের ছেলে খদ শেখ (৬৫) খদ শেখের স্ত্রী লালবানু (৫০), চুয়াডাঙ্গা সদর উপজেলার গুলশান পাড়ার মসলেম ম-লের ছেলে ফুল মিঞা (৬৫) ও চুয়াডাঙ্গা হাসপাতাল পাড়ার রাজা (২২)। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সদর হাসপাতাল রোড়, ডিজিটাল মোড়, ঈদগাহ মোড়, ভিমরুল্লাহ জেলখানার মোড়, আলমডাঙ্গা উপজেলার চিৎলা বাজার মোড় ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর হিন্দুপাড়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ৮ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ