শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কুড়ুলগাছিতে কর্মিসভায় মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০১৮ ইং
দামুড়হুদার কুড়ুলগাছিতে কর্মিসভায় মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা
নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে নিজস্ব প্রতিবেদক: চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। চুয়াডাঙ্গা-২ আসনের গ্রামে গ্রামে, মহল্লায় বেরিয়ে পড়–ন, নতুন নতুন কর্মি তৈরী করতে হবে। আমাদের দলের একজন জনপ্রতিনিধি এবং সেই সাথে তার অনুসারী কোন কোন নেতার অনিয়ম-দূর্নীতি ও অপরাজনীতির কারণে ঝিমিয়ে পড়া এবং হতাশাগ্রস্থ আওয়ামী লীগের নেতাকর্মিদেরকে নতুন করে উজ্জীবিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা বলেছেন, আর মাত্র অল্প কিছুদিন পরেই জাতীয় নির্বাচন। তাই এখন আর আমাদের বসে থাকার সময় নেই, গ্রাম-গঞ্জে, হাট-বাজারে, মহল্লা ও জনপদে যে যে ভাবে পারেন, দ্বিগুন উদ্দীপনা ও কর্মস্পৃহা নিয়ে নেমে পড়–ন। ঘরে ঘরে যান, উঠান বৈঠক করুন, প্রয়োজনে বাড়ি বাড়ি যেয়ে সেখানে মা-বোনদের সাথে কথা বলুন। আমাদের সরকারের সাফল্যের সংবাদ তাদেরকে বলুন, আগামী নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন। গতকাল শনিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী গ্রামে হাশেম রেজার দলীয় অফিসে চুয়াডাঙ্গা-২ আসনের বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মিদের নিয়ে অনুষ্ঠিত কর্মি সভায় হাশেম রেজা এসব কথা বলেন। কর্মিসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা রেজাউল করিম, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চুয়াডাঙ্গা সমবায় ব্যাংকের চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন, দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানমহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। দৈনিক আমার সংবাদ’র জেলা প্রতিনিধি সাংবাদিক আজাদ হোসেন’র উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক ম-ল, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাবুদ মেম্বর, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম, আইনউদ্দীন মেম্বর, দামুড়হুদা উপজেলা যুবলীগের সদস্য শাহীন আকতার, সাবেক যুগ্ম-সম্পাদক এসএম মহাসীন আলী, হাবিবুর রহমান হাবিব, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবার রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আ.কাদের সর্দার, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ মন্টু, জেলা মৎসজীবি লীগের সহ-সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, সালাহউদ্দীন, আব্দুল মজিদ, আন্দুলবাড়িয়ার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, রায়পুরের শাহবুদ্দিন খান, জহিরুল ইসলাম, বিপ্লব হোসেন দিলু, জাকির হোসেন, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, শাহবুদ্দীন খান, ছাত্রলীগ নেতা এইচএম হাকিম, সাজিদুর রহমান কাদের, লিটন, রিপন, রঞ্জু, আওয়ামী লীগ নেতা সরফরাজ উদ্দীন, নাটুদহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোশারফ হোসেন তরফদার, আন্দুলবাড়িয়ার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমূখ। কর্মিসভা শেষে এদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মহল্লা ও জনপদে নেতাকর্মিদের সাথে নিয়ে কর্মব্যস্ত গণসংযোগ করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ