শনিবার, ১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও বাণিজ্য ঘাটতি কমাতে

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০১৮ ইং
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও বাণিজ্য ঘাটতি কমাতে
সিঙ্গাপুর বাণিজ্য প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ব্যবসা খাতে বিনিয়োগ সম্ভাবনা ও দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সিঙ্গাপুরের আটত্রিশ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল ৫দিনের সফরে আজ ঢাকায় আসছেন। প্রতিনিধি দলটি বাংলাদেশ সময় রাত ১০টা ৪০মিনিটে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (এসবিএফ) এর চেয়ারম্যান সিয়ং সেং টিও লিডার এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম) এর প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও সিঙ্গাপুর ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান প্রসুন মুখার্জি বাণিজ্য প্রতিনিধি দলটির ডেপুটি লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের এই বাংলাদেশ মিশনে সিঙ্গাপুর বাণিজ্য ও শিল্প মন্ত্রনালয়, ব্যাংকিং, পর্যটন, আবাসন, ই-কমার্স, প্রকৌশলখাতসহ বিভিন্ন খাতের ২৬টি স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নিচ্ছেন। অপরদিকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রনালয়, বিনিয়োগ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রপ্তানি অঞ্চল কর্তৃপক্ষ, বসুন্ধরা গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো, আনোয়ার গ্রুপ, এ্যাডভান্সড টেকনোলজিসহ বেসরকারী খাতের ১৮টি শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান উভয় দেশের প্রতিনিধিদলের আলোচনায় অংশ নিবেন। সিঙ্গাপুর বাণিজ্য প্রতিনিধিদলের ৫ দিনের ঢাকা-চট্টগ্রাম সফরে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রপ্তানি অঞ্চল কর্তৃপক্ষ, এফবিবিসিআই ও বেসরকারী খাতের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যাংকিং, আবাসন, পর্যটন, জ্বালানি, প্রকৌশল, ভোগ্য পণ্য খাতে বিনিয়োগের সম্ভাবনাসহ কর ও অবকাঠামোগত সুবিধা নিয়ে আলোচনা করবেন এবং ১০জুলাই সফরের ৩য় দিনে হোটেল সোনারগাঁয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ’র উপস্থিতিতে উভয় দেশের বেসরকারী খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সাথে পারস্পারিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদার জয়রামপুর তালপুকুরে ডুবে শিশুর মৃত্যু