বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে ও চিকিৎসার দাবিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় চুয়াডাঙ্গা এ্যাসোসিয়েশন হল (জেলা প্রেসক্লাব) প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। তবে পুলিশি বাঁধার মুখে মিছিলটি এ্যাসোসিয়েশন হলের সীমানা পার হয়ে রাস্তায় উঠতে পারেনি। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মিরা।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের অন্যতম নেতা মনিরুজ্জামান লিপটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু।
জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সহ-সভাপতি খায়রুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মো. হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদল নেতা আসাদুল হক বটুল, জেলা যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, আব্দুল ওয়াহাব, এরশাদ আলী, মাসুদ রানা আপেল, রুবেল হাসান, মহাসিন আলী, রাজিব হাসান, শেখ সামসুল, সানোয়ার হোসেন, আব্দুস সালাম, মিটু মালিতা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিল্পব, ছাত্রদল নেতা শাকিল আহম্মেদ নাঈম, মোমিন রহমান, রুবেল আহমেদ, পিয়াস, রনি আলম, সুমন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘মিথ্যা মামলার বানোয়াট রায়ে কারাগারে দুর্বিসহ জীবনযাপন করছেন দেশের তিন তিন বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি কারা কর্তৃপক্ষের অপব্যবস্থাপনার কারণে নানাবিধ সমস্যায় আছেন। এ ব্যাপারে সরকার উদাস। খালেদা জিয়ার কিছু হলে দেশব্যাপী কঠিন আন্দোলনে নামতে বাধ্য হবে নেতাকর্মীরা। একই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং এই রায়ের তীব্র প্রতিবাদ জানান।’

মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ। প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হুসাইন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা তাঁতীদল সভাপতি আরজুল্লাহ মাস্টার, জেলা মৎস্যজীবি দলের সভাপতি গুরুদাস হালদার, জেলা জাসাস’র আহবায়ক মাহফুজুর রহমান অশেষ প্রমূখ। প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে বিচার বিভাগে স্বাধীন মতামত আজ শৃঙ্খলিত। বেগম খালেদা জিয়ার সাজানো মামলায় জামিন স্থগিত তারই অংশ।