বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের বড় মসজিদপাড়ার ইয়াবা ব্যবসায়ী রাজন মিয়া (২৮) নামে একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ। গতকাল দুপুরের দিকে ১০পিস ইয়াবাসহ রেলপাড়া ফাঁকা মাঠ থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। ফাঁড়ি পুলিশ সুত্রে জানা যায়, সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন চুয়াডাঙ্গা শহরের দীর্ঘদিনের চতুর ইয়াবা ব্যবসায়ী রাজন মিয়া রেলপাড়ার ফাঁকা মাঠের পাশে ইয়াবাসহ কাস্টোমারের অপেক্ষায় আছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা ফাঁড়ি পুলিশ। সে বড় মসজিদপাড়ার সান্টু মিয়ার ছেলে। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল