শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালেদা জিয়ার মুক্তির দাবি ও তারেক রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০১৮ ইং
খালেদা জিয়ার মুক্তির দাবি ও তারেক রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল, সমাবেশ : পুলিশি বাঁধা ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি। নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা এ্যাসোসিয়েশন হল (জেলা প্রেসক্লাব) প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। তবে ব্যাপক পুলিশি বাঁধার মুখে মিছিলটি বেশি এ্যাসোসিয়েশন হলের সীমানা পার হয়ে রাস্তায় উঠতে পারেনি। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবু বক্কার সিদ্দিক আবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার, সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর থানা বিএনপি’র প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দীন, জেলা সেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু। বক্তারা বলেন, ‘মিথ্যা মামলার বানোয়াট রায়ে কারাগারে দুর্বিসহ জীবনযাপন করছেন দেশের তিন তিন বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি কারা কর্তৃপক্ষের অপব্যবস্থাপনার কারণে নানাবিধ সমস্যায় আছেন। এ ব্যাপারে সরকার উদাস। খালেদা জিয়ার কিছু হলে দেশব্যাপী কঠিন আন্দোলনে নামতে বাধ্য হবে নেতাকর্মীরা। একই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং এই রায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের অন্যতম নেতা মনিরুজ্জামান লিপটন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক যুবদল নেতা হাবিবুর রহমান সাদিদ, রাশেদুল ইসলাম রাশেদ, হাফিজুর রহমান মুক্ত, আব্দুল গণি, আব্দুল ওহাব, হাফিজ উদ্দীন হাবলু, খাদিমপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, মাসুদ রানা আপেল, রুবেল হাসান, আব্দুস সালাম, তুহিন ইসলাম, শাহা জামাল, রফিকুল ইসলাম রফিক, মান্না দেওয়ান, আব্দুস সেলিম, বাবলু রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, ছাত্রদল নেতা শাকিল আহম্মেদ নাঈম, কৌশিক আহম্মেদ রানা, সোহেল সিদ্দিক, নিশান, ইমরান, লিয়ন, সাইমুম, আরমান, শাওন, আরিফ, জামান, তারেক, ইয়াছিন। ``মেহেরপুর অফিস জানিয়েছে, বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতির বক্তৃতায় মাসুদ অরুন বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীকে পাশ কাটিয়ে বিলম্বিত করতে চাই, তবে জনগণের গণ আন্দোলনের মধ্য দিয়ে সে দাবী আদায় ছাড়া বিকল্প পথ থাকবে না।


কমেন্ট বক্স
notebook

জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্পাসডাঙ্গায় প্রস্তুতি সভা