শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০১৮ ইং
চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যাদের জমি আছে ঘর নাই তাদের জন্য উদ্যোগ নেয়া হচ্ছে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি গত রোববার হওয়ার কথা থাকলেও পবিত্র ঈদুল ফিতরের ছুটি থাকায় সভাটি বুধবার করা হয়েছে। ঈদের পর প্রথম সরকারি সভায় উপস্থিত সকলের একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সভায় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ‘যাদের জমি আছে ঘর নাই তাদের জন্য উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী ২০২১ সালের মধ্যে সকল গৃহহীন-ভূমিহীনদের পুর্নবাসন করা হবে। সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলায়ও কোন ভূমি-গৃহহীন থাকবে না।’ তিনি আরো বলেন, ‘সম্প্রতি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে অনেক সাধারণ যাত্রীর সাথে নারী-শিশুরাও মারাত্মক জখম হচ্ছে। ট্রেনে পাথর নিক্ষেপ একটি অপরাধ। এ অপরাধ বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরী। এ জন্য বস্তি ও নি¤œমধ্যম সমাজের মানুষের সাথে আলোচনা করতে হবে।’ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. জসীম উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, জেলা পরিষদ সচিব নুরজাহান খানম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. কলিমুল্লাহ, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।


কমেন্ট বক্স
notebook

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ