শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ১৩ কেজি গাঁজা ও ফেনসিডিল আটক

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০১৮ ইং
দর্শনায় ১৩ কেজি গাঁজা ও ফেনসিডিল আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অভিযানে ১৩ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেনসিডিল আটক করেছে। গত ৪ এপ্রিল রাত রাত আনুমানিক ৭টায় গোপন সংবাদের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা হল্ট ষ্টেশন হতে ৯৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র। অপরদিকে, ০৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েক আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বড়বলদিয়া শেখপাড়া হতে ১৩ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,৫০০/-(পয়ঁতাল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র। আটককৃত ৯৬ বোতল ফেন্সিডিল এবং ১৩ কেজি গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে বলে ৬ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান