শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারত থেকে আসা প্রথম পণ্যবাহী কন্টেইনার ট্রেন

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০১৮ ইং
ভারত থেকে আসা প্রথম পণ্যবাহী কন্টেইনার ট্রেন
বঙ্গবন্ধু সেতু পশ্চিম ষ্টেশনের উদ্দেশ্যে দর্শনা ছেড়ে গেল দর্শনা অফিস: দর্শনা সীমান্ত দিয়ে রেলপথে ভারত থেকে বাংলাদেশে আসা কন্টেইনার ট্রেন বঙ্গবন্ধু পশ্চিম ষ্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সোয়াবিনের ভুষিবাহী ট্রেনটি গতকাল বুধবার বিকাল ৫টা ৪০ মিনিটে দর্শনা রেলইয়ার্ড থেকে ছেড়ে যায়। গত পরশু ৩০টি ফ্লাট ওয়াগনে করে ৬০টি কন্টেইনারে করে ১১শত ৪৭ পয়েন্ট ১০০ মেট্রিক টন সোয়বিনের ভুষি নিয়ে এ রেলপথে দর্শনা আর্ন্তজাতিক ষ্টেশনে এসে পৌঁছায়। গতকাল পর্যন্ত দর্শনা রেল ইয়ার্ডে অবস্থান করে কন্টেইনার ট্রেনটি। গতকাল বুধবার দর্শনা কাষ্টমস চেকিং এর কাজ শেষ করে কন্টেইনার ট্রেনটি দর্শনা ছেড়ে বঙ্গবন্ধু পশ্চিম ষ্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভারতের মাজেরহাট আইসিপি ষ্টেশন থেকে বাংলাদেশ গত পরশু সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে এসে ভারতের গেদে ষ্টেশনে এসে পৌঁছায়। এরপর দর্শনা ষ্টেশন বিকাল ৪টা ৪৮ মিনিটে লাইন ক্লিয়ার দিলে বিকাল ৫টা ৫২ মিনিটে দর্শনা রেলষ্টেশন ক্রস করে দর্শনা রেল ইর্য়াডে অবস্থান করে। এখন থেকে বাংলাদেশের সিএন্ডএফ এজেন্সীর মালিকরা কন্টেইনারের মাধ্যমে ভারত থেকে ট্রেনে করে বিভিন্ন মালামাল আমদানী করতে পারবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান