শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিখোঁজ আইনজীবী রথীশ চন্দ্রের মৃতদেহ উদ্ধার : স্ত্রীকে সন্দেহ

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০১৮ ইং
নিখোঁজ আইনজীবী রথীশ চন্দ্রের মৃতদেহ উদ্ধার : স্ত্রীকে সন্দেহ
জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম হত্যা মামলার বিশেষ পিপি সমীকরণ ডেস্ক: গত ছয়দিন ধরে নিখোঁজ থাকা রংপুরের অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিকের মৃতদেহ উদ্ধার করেছে র‌্যাব। রাত ১টায় রংপুর শহরের তাজহাট মোল্লাপাড়ার একটি নির্মাণাধীন ভবনে স্তুপ করে রাখা বালির নিচ থেকে রথীশ চন্দ্রের মৃতদেহ উদ্ধার করা হয়। অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিকের স্ত্রীর দেওয়া তথ্য মতে একটি মৃত দেহের অবস্থান শনাক্ত করে র‌্যাব। স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে। মরদেহ শনাক্তের জন্য নিকটতম আত্মীয়দের খরব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে র‌্যাবের ধারণা, এ হত্যাকা-ের সঙ্গে রথীশ চন্দ্র ভৌমিকের স্ত্রী জড়িত থাকতে পারে। রংপুরের বিশেষ আদালতের পিপি, আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা ৬দিন ধরে নিখোঁজ ছিলেন। তার নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে বিভাগীয় শহর রংপুরের সর্বত্র নানা আলোচনা চলছে। তার নিখোঁজ নিয়ে জনমনে নানা প্রশ্ন- কেউ বলছে বাবু সোনা আত্মগোপন করেছেন। কারো কারো মতে তার প্রতিপক্ষ ডেকে নিয়ে গেছে। কারো ধারণা তাকে জেএমবি তুলে নিয়ে হত্যা করেছে। নানা মুখে নানা কথা। এ দিকে পুলিশ র‌্যাবসহ আইন শৃংখলা বাহিনীর সকল ইউনিট সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছিল। তাকে ফিরে পাওয়ার দাবিতে সোমবার ৫ম দিনের মতো নগরীর বিভিন্ন স্থানে একাধিক সংগঠন কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। পুলিশ ৫ জামায়াত শিবিরের নেতাকর্মীসহ ৯ জনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বাবু সোনার শহরের আলম নগর বাবুপাড়ার বাসার পেছনে রংপুর ডিবি পুলিশ ডোবার কাদা মাটি অপসারণ ও বাড়ির সেপটিক ট্যাংক খোঁড়াখুঁড়ি করে নিখোঁজ আইনজীবী সন্ধান চালিয়েছে। মঙ্গলবার সকালে নগরীর প্রেসক্লাবের সামনে বাবু সোনার নিখোঁজের প্রতিবাদে অনশন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটসহ অন্যান্য সংগঠন। সমাবেশ থেকে বক্তারা বাবু সোনার সন্ধানের বিষয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। এদিকে রংপুর আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বাবু সোনাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। জেলা যুবলীগের নেতৃবৃন্দ ৭২ ঘণ্টার মধ্যে বাবু সোনাকে খুঁজে পেতে ব্যর্থ হলে রংপুর নগরী অচল করে দেওয়ার হুমকি দেন। সেই সাথে পুলিশের ভুমিকা নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা তুলে ধরে বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত শুক্রবার সকাল থেকে আইনজীবী বাবু সোনা নিখোঁজ ছিলেন। তিনি জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম হত্যা মামলার বিশেষ পিপি ছিলেন। বাবুসোনা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর বিভাগের ট্রাস্টি, পূজা উদযাপন পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তিনি জড়িত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান