শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিখোজের ২০ দিন পর মেহেরপুর আমঝুপির স্কুলছাত্রী উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০১৮ ইং
নিখোজের ২০ দিন পর মেহেরপুর আমঝুপির স্কুলছাত্রী উদ্ধার
আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের আমঝুপি গ্রামের স্বর্ণালী আক্তার জিনিয়াকে নিখোজের ২০ দিন পর উদ্ধার করেছে মেহেরপুর জেলা পুলিশ। সোমবার সকালে তাকে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে সেফহোমে রাখা হয়। পরদিন গতকাল মঙ্গলবার জিনিয়ার ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে নেয়া হলে আদালত তার পরিবারের হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে এ ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গেছে, গত সোমবার আমঝুপি গ্রামের জিব্রাইল হোসেনের মেয়ে স্বর্ণালী আক্তার জিনিয়া (১৩) ঢাকা থেকে গাংনী বাসস্ট্যান্ডে নামে। সেখান থেকে লোকাল বাসে চড়ে মেহেরপুর বাসস্ট্যান্ডে নামলে সদর থানার পুলিশ (তদন্ত কর্মকর্তা) এসআই আহসান হাবিব গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার করে। পরে সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং দুপুরের দিকে প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাকে জেলখানার সেফ হোমে রাখা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জিনিয়ার ডাক্তারী পরীক্ষা সম্পূর্ণ করে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট এর আদালতে হাজির করা হয়। এ সময় ভিকটিমের জবানবন্দি রেকর্ড করে তাকে পিতার হেফাজতে রাখার আদেশ দেন আদালত। এ সময়ে আদালত প্রাঙ্গনে জিনিয়ার আত্মিয় স্বজনসহ মানবধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর আইন ও সলিশ ইউনিটের নেতৃবৃন্দ ও প্রোগ্রাম অফিসার সোনিয়া আক্তার উপস্থিত ছিলেন। তদন্ত কর্মকর্তা এসআই আহসান হাবিব এর সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে তার জবানবন্দী তথ্য মোতাবেক পরবর্তিতে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হবে। মানবধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী প্রাধান আশাদুজ্জামান সেলিম ও জেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এর সভাপতি রফিক-উল আলম জিনিয়াকে উদ্ধার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে ভিক্টিমকে সব ধরণের আইনগত সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, গত ১৩ মার্চ আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জিনিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোজ হয়, তাকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম মেহেরপুর এর যৌথ আয়োজনে মানববন্ধন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারকলীপি প্রদান সহ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জিনিয়ার বাবা তার মেয়ে উদ্ধার হওয়াই পুলিশ প্রশাসন, সাংবাদিক , স্থানীয় মানবধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম কে ধন্যবাদ জ্ঞাপন করেন।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান