শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারত থেকে পণ্যবাহী প্রথম কন্টেইনার ট্রেন এসেছে দর্শনায়

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০১৮ ইং
ভারত থেকে পণ্যবাহী প্রথম কন্টেইনার ট্রেন এসেছে দর্শনায়
আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: দর্শনা সীমান্ত দিয়ে রেলপথে এই প্রথম ভারত থেকে বাংলাদেশে কন্টেইনারে করে মালামাল (সোয়াবিনের ভুষি) আমদানী করা হলো। গতকাল মঙ্গলবার বিকাল ৫টা ৫২ মিনিটে ভারত থেকে আমদানী করা ৩০টি ফ্লাট ওয়াগনে করে ৬০টি কন্টেইনারে করে ১১শত ৪৭ পয়েন্ট ১০০ মেট্রিক টন সোয়বিনের ভুষি দর্শনা আর্ন্তজাতিক ষ্টেশনে এসে পৌঁছায়। এসময় বাংলাদেশের সিএন্ডএফ এজেন্সির দর্শনার বিভিন্ন আমদানী কারকরা প্রথম আসা এ কন্টেইনারবাহী ট্রেনটিকে স্বাগত জানায়। ইন্টারচেঞ্জ এর উপ-পরিচালক কালিকান্ত ঘোষ ও দর্শনা আর্ন্তজাতিক ষ্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী জানান, বাংলাদেশের মের্সাস আরআরপি এগ্রোর্ফাম ঈশ্বরদী ভারত থেকে ১১শত ৪৭ পয়েন্ট ১০০ মেট্রিকটন সোয়াবিন ভুষি আমদানী করেছে। ভারতের মাজের হাট আইসিপি ষ্টেশন থেকে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে এসে ভারতের গেদে ষ্টেশনে এসে পৌঁছালে দর্শনা ষ্টেশন বিকাল ৪টা ৪৮ মিনিটে লাইন ক্লিয়ার দেয়। এরপর বিকাল ৫টা ৫২ মিনিটে দর্শনা রেল ষ্টেশন ক্রস করে দর্শনা রেল ইর্য়াডে অবস্থান করে। আগামীকাল বুধবার কাষ্টমস চেকিং শেষে কন্টেইনার ভর্তি ট্রেনটি ছেড়ে বঙ্গবন্ধু পশ্চিম ষ্টেশনে যাবে। এ আমদানী মালামাল দর্শনা কন্টেইনার ভর্তি এ ট্রেনটি সামনে এবং পিছনের ইঞ্জিনসহ ১৬টি কন্টেইনার ভারত থেকে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আসে। এ আসাকে কেন্দ্র করে দর্শনা আর্ন্তজাতিক ষ্টেশনে উপস্থিত ছিলেন, ম্যাকনিক্যাল ইঞ্জিনিয়ার লোক এ্যান্ড ক্যারেজের কর্মকর্তা হাবিবুর রহমান, বিভিন্ন টেলিভিশন, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক ও স্থানীয় লোকজন ট্রেনটি এক নজর দেখতে আসেন। একজন কাষ্টমস কর্মকর্তা জানান, এখন থেকে এ রেলপথে ভারত থেকে কন্টেইনারে মালামাল আমদানী হবে বলে আশা করছি।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান