শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’র সমাপনী

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০১৮ ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’র সমাপনী
নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হলো দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সপ্তাহব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে সমাপণী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এদিন সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। জেলা কমিটির অন্যতম সদস্য নুঝাত পারভীনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর এসএম ই¯্রাফিল, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার পেল যারা: রচনা প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে প্রথম হয়েছে মোছা. জ্যোতি খাতুন, দ্বিতীয় হয়েছে কুমারী সাথী রাণী পাল ও তৃতীয় হয়েছে শারমীন সাদিয়া রিচি। মাধ্যমিক পর্যায়ে প্রথম সাবিনা ইয়াসমিন, দ্বিতীয় মাহমুদা আফরিন এবং তৃতীয় শাহরুখ হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে তেতুল শেখ কলেজ; রানার আপ চুয়াডাঙ্গা সরকারি কলেজ। মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার আপ ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় এবং ২য় রানার আপ ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়। মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা ও জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল রবিবার সকাল ১০টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহাম্মদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি সমন্বিত কুষ্টিয়া অঞ্চলের উপপরিচালক লুৎফর রহমান, পিটিআই সুপার মাহফুজা খাতুন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী প্রমূখ। ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘বন্ধ হলে দুর্ণীতি, উন্নয়নে আসবে গতি’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দুর্ণীতি প্রতিরোধ সপ্তাহ (২৬ মার্চ-০১ এপ্রিল ২০১৮) পালন হচ্ছে। কর্মসুচির শেষ দিন গতকাল রোববার স্থানীয় জেলা পশাসন সন্মেলন কক্ষে দুর্ণীতি বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্ণীতি দমন কমিশনের সহযোগিতায় ঝিনাইদহ জেলা দুর্ণীতি প্রাতিরোধ কমিটি (দুপ্রক) এ আলোচনা সভার আয়োজন করে। জেলা দুপ্রক সভাপতি মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরেজ কুমার নাথ। অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সিভি সার্জন রাশেদা সুলতানা, অতিরিক্ত পুলিস সুপার (সদর সার্কেল) কনক কুমার, জেলা প্রথমিক শিক্ষা অফিসার মকসেদুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা দুপ্রক সাধারণ সম্পাদক এন এম শাহজালাল। অনেকের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক মনোয়র হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান, ঝিনাইদহ জেলাপ সনাক সভাপতি আবু তাহের, দুপ্রক সদস্য হাফিজুর রহমান ও সহ-সভাপতি আমিনুর রহমান টুকু। বক্তগণ বিদ্যুৎ, শিক্ষায় প্রশ্নপত্র ফাঁস, দুর্ণীতির ফলে অসম বন্টন ব্যবস্থার সৃষ্ঠি সহ বিভিন্ন বিষয়ে দুর্ণীতির উল্লেখ ও তার প্রতিকার কি ভাবে করা যায় সে বিষয়ে বক্তব্য দেন। আলোচনা সভায়, শিক্ষক, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, সুধিজন সহ বিভিন্ন শ্রেণী পশোর মানুষ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান