মেহেরপুর শিল্পকলা একাডেমির নির্বাচন আজ : মোট প্রার্থী ২২
- আপলোড তারিখঃ
৩১-০৩-২০১৮
ইং
মেহের আমজাদ: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ত্রিবার্ষিক নির্বাচন আজ শনিবার। সকাল ৯ টা থেকে বিরতীহীনভাবে ভোট বিকেল ৪ টা পর্যন্ত। নির্বাচনে এক হাজার ১৩৭ জন প্রার্থী তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। নির্বাচনে জয়ী হতে ১০সদস্য বিশিষ্ট ২টি প্যানেলসহ মোট ২২ জন ভোটার ভোট যুদ্ধে অংশ গ্রহণ করেছেন।
জেলা শিল্পকলা একাডেমির ত্রিবার্ষিক নির্বাচনে মফিজ-সাইদুর পরিষদ এবং স্বাধীনতা পরীষদ নামের দুটি প্যানেলের মধ্যে মূলত লড়াই হবে। তার পরও নির্বাচিত হতে প্যানেলের বাইরে আরো ২ জন প্রার্থী লড়ছেন। মফিজ সাইদুর প্রার্থীরা হলেন- মোঃ মফিজুর রহমান সহসভাপতি ও মোঃ সাইদুর রহমান সাধারণ সম্পাদক। এছাড়া এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- সহসভাপতি মোঃ মোমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী রেজা বিচু ও মোঃ আব্দুল ওয়াদুদ এবং কার্য্যনির্বাহী সদস্য মোঃ মোহিদুল ইসলাম (মুহিদ), মোঃ আজিজুল হক, খন্দকার কামরুল হাসান (দ্বিপু), মোঃ মাহফুজুর রহমান খাঁন মুন্না ও মোঃ মিজানুর রহমান হিরন। এদিকে অপর প্যানেল স্বাধীনতা পরিষদে সহসভাপতি পদে মাহবুবুল হক মন্টু ও জাহিদ হাসান রাজিব, সাধারণ সম্পাদক পদে নিশান সাবের, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক স্বপন ও সামসুজ্জামান রন্টু এবং কার্য নির্বাহী সদস্য পদে সুলতানা রাজিয়া টনি, মামদুদা খাতুন রেশমা, আসাদুজ্জামান লাল্টু, নূর আলম ও আসাবুল হক। এছাড়া প্যানেলের বাইরে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আফসারুল হাসান সুমন ও কার্যনির্বাহী সদস্য পদে মোঃ আব্দুল মজিদ ভোট যুদ্ধে লড়ছেন।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ। তার সহযোগিতা থাকছেন প্রশাসনের কয়েকজন সহকারি কমিশনার। ইতোমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
কমেন্ট বক্স