শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় অজ্ঞাত যুবকের লাশ!

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০১৮ ইং
দর্শনায় অজ্ঞাত যুবকের লাশ!
দর্শনা অফিস: দর্শনা মোহাম্মদপুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির পরিচয় না মেলায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকা মোহাম্মদপুর হাজি মখলেছুর রহমানের মুরগীর খামার সংলগ্ন গলি রাস্তায় জনৈক ঐ যুবকের পড়ে থাকতে দেখা যায়। এসময় পাশের বাড়ীর ও এলাকার লোকজন ছুটে এসে তড়িঘড়ি মাথায় পানি ডালতে শুরু করে। এর কিছুক্ষণ পরেই ঐ যুবক মার যায়। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে বলে ধারনা করা হচ্ছে। `` তার পরনে লুঙ্গি ও একটি সিমেন্ট কোম্পানির সাদা গোল গলা গেঞ্জি আছে। তবে, স্থানীয়দের ধারনা দুপুরের ভ্যাপসা গরমে স্টোক করে অজ্ঞাত যুবকের মৃত্যু হতে পারে। পরে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে। এবিষয়ে দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্য শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে লাশের শরীরে কোন প্রকার ক্ষত পাওয়া যায়নি স্টোকে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে কি কারণে মৃত্যু হয়েছে নিশ্চিত করে বলা যাবে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান