শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে
- আপলোড তারিখঃ
৩০-০৩-২০১৮
ইং
আলমডাঙ্গায় ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে হুইপ ছেলুন এমপি
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ব্রাইট মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার অনেক স্কুলে নতুন ভবন নির্মান করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠান লেখা-পড়ার মান উন্নীত করতে পারছে আমি তাদেরকে সহযোগীতা করতে প্রস্তত আছি। অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন। এছাড়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুর রশিদ, সহসভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, পৌর আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবু মুসা, উপজেলা আ.লীগের সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকু, জেলা আওয়ামীলীগের সদস্য শাহ আলম, আলমডাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, এম.এস জোহা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, লিপু মোল্লা। হারদী এমএস জোহা ডিগ্রী কলেজের প্রভাষক একেএম ফারুকের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান ফারুক, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক আহসানউল্লাহ, সাইফুর রহমান পিন্টু, পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার, মামুন অর রশীদ হাসান, জহুরুল ইসলাম স্বপন ও জাহিদুল ইসলাম প্রমুখ।
কমেন্ট বক্স