শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সকল প্রস্তুতি সম্পন্ন : আজ ভোটগ্রহন : চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৮ ইং
সকল প্রস্তুতি সম্পন্ন : আজ ভোটগ্রহন : চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা
জীবননগরের হাসাদাহ রায়পুর বাঁকা আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস ইউপি নির্বাচন নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার হাসাদাহ, রায়পুর, বাঁকা ও আলমডাঙ্গার উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউপি নির্বাচন অনুষ্ঠিতর লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। দুই উপজেলার পাঁচ ইউপি নির্বাচনে মোট ৪৫ কেন্দ্রের মধ্যে ১৮টি অধিক ঝুঁকিপূর্ণ, ২৩টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঝুঁকিপুর্ণ কেন্দ্রেগুলোতে চার স্তরের নিরাপত্তাসহ নির্বাচনী এলাকা জুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এদিকে, সুষ্ঠু ভোটগ্রহনে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে পারে সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে দাবী করছে প্রশাসন। জানা যায়, আসন্ন ২৯ মার্চ নির্বাচনে পাঁচ ইউপিতে মোট ৬১ হাজার ১৩৯ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩০ হাজার ৬৫৮ জন এবং নারী ভোটার ৩০ হাজার ৪৭৮ জন। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমানে ৫টি চেয়ারম্যান পদে ২১ জন, ১৫টি সংরক্ষিত সদস্য পদে ৫২ জন এবং ৪৫টি সাধারণ সদস্য পদে ২’শ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন। প্রার্থীরা হলেন, আলমডাঙ্গার নাগদাহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ-নৌকা), আবুল হোসেন (মোটর সাইকেল,আ’লীগ-বিদ্রোহী), মকলেছুর রহমান জোয়ার্দ্দার (বিএনপি-ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান দারুস সালাম (আনারস, জামায়াত), আলমগীর হোসেন (ঘোড়া- প্রার্থীতা প্রত্যাহার করেছেন) ও জাহাঙ্গীর আলম (গোলাপফুল, জাকের পার্টি) প্রতিদ্বন্দ্বী করছেন। এই ইউপিতে ৩টি সংরক্ষিত সদস্য পদে ১৩ জন এবং ৯টি সাধারণ সদস্য পদে ২৭ জন নির্বাচনে লড়ছেন। আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাড. আব্দুল মালেক (আওয়ামী লীগ-নৌকা), রকিবুল হাসান (আনারস, আ’লীগ-বিদ্রোহী), আব্দুল ওয়াহাব (বিএনপি-ধানের শীষ) এবং বর্তমান চেয়ারম্যান মিনাজ উদ্দীন বিশ্বাস (চশমা, বিএনপি-বিদ্রোহী) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই ইউপিতে ৩টি সংরক্ষিত সদস্য পদে ১০জন এবং ৮টি সাধারণ সদস্য পদে ২৫ জন নির্বাচনে লড়ছেন। ৩নং ওয়ার্ডে ১ জন প্রার্থী মনেয়নয়নপত্র প্রত্যাহার করায় আবু হানিফ বিনা প্রতিদ্বন্দ্বী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জীবননগরের বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল কাদের প্রধান (আওয়ামী লীগ-নৌকা), আবুল কাশেম মুন্সী (বিএনপি-ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান (মোটর সাইকেল) প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই ইউনিয়নে ৩টি সংরক্ষিত সদস্য পদে ৯ জন এবং ৯টি সাধারণ সদস্য পদে ৫২ জন নির্বাচনে লড়ছেন। নির্বাচনে বর্তমান চেয়ারম্যান বাবলুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন না। হাসাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রবিউল ইসলাম (আওয়ামী লীগ-নৌকা), মো. সোহরাব বিশ্বাস (চশমা, আ’লীগ-বিদ্রোহী), কামাল উদ্দীন সিদ্দীকী (বিএনপি-ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক (আনারস, জামায়াত) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই ইউপিতে ৩টি সংরক্ষিত সদস্য পদে ১৩ জন এবং ৯টি সাধারণ সদস্য পদে ৫৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। রায়পুর উনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান তাহাজ্জত হোসেন (আওয়ামী লীগ-নৌকা), আব্দুর রশীদ শাহ (আনারস, আ.লীগ-বিদ্রোহী), মতিয়ার রহমান (বিএনপি-ধানের শীষ) ও স্বতন্ত্র মোহাম্মদ আলী (মোটর সাইকেল, জামায়াত) প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই ইউপিতে ৩টি সংরক্ষিত সদস্য পদে ৭ জন এবং ৯টি সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ইউপি নির্বাচন নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। আদৌও কি নির্বাচন সুষ্ঠ হবে না কি ভোট ছিনতাই হবে এ নিয়ে এলাকাবাসীল মধ্যে বিরুপ মতভেদ দেখা দিয়েছে। তবে যদি সুষ্ঠ নির্বাচন হয় তা হলে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভবনা হবে বলে তাদের ধারনা। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদের সাথে কথা বললে তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহনযোগ্য ও শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগে আমাদের পক্ষ থেকে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও নির্বাচনে সহিংসতা ও নাশকতা এড়াতে পুলিশ, আনসার, বিজিবি সদস্যদের সাথে অতিরিক্ত আরো স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হচ্ছে। তিনি আরো বলেন, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা কঠোর অবস্থানে আছি। ভোটগ্রহনের দিন কোনো কেন্দ্রে সহিংসতার খবর পেলে আমরা সাথে সাথে ওই কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত করব। ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় মালামাল পৌঁছে গেছে। তিনি বলেন, ভোটের আগের দিন অর্থাৎ বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বেবিটেক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো প্রভৃতি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে ভোটগ্রহণের পূর্ববর্তী তিন দিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। এছাড়া ভোটের দিনের পূর্ববর্তী রাত অর্থাৎ বুধবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে গ্রহণের দিন বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌ-যান ও স্পিটবোট চলাচল করতে পারবে না। তবে জনগণ বা ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল নিষেধাজ্ঞার বাইরে রাখতে বলা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান। তিনি আরো জানান, এসব নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধিমালা প্রতিপালনসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেয়ার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ইসি। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান